তৃতীয় প্রান্তিকে ১২১ কোটি ডলার মুনাফা এয়ারবিএনবির
আন্তর্জাতিক ডেস্ক: বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড ১২১ কোটি ডলার মুনাফা পেয়েছে ভ্যাকেশন রেন্টাল কোম্পানি এয়ারবিএনবি।
করোনার বিপর্যয় কাটিয়ে বুকিং বাড়ায় এবং ভাড়া বেড়ে যাওয়ায় মুনাফা বেড়েছে সংস্থাটির।
যদিও সংস্থাটির মুনাফা ও বুকিং অর্থনীতিবিদদের দেয়া পূর্বাভাসের তুলনায় পিছিয়ে রয়েছে।
পর্যটকদের বাড়ি ভাড়া দেয়া মার্কিন সংস্থাটি জানিয়েছে, অর্থনীতিতে অনিশ্চয়তা সত্ত্বেও স্বল্পমেয়াদি ভাড়ার চাহিদা শক্তিশালী রয়েছে।
যদিও বছরের শেষ তিন মাসে বুকিং মন্থর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র: এপি নিউজ
বিনিয়োগবার্তা/এমআর//



