ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গুলিবিদ্ধ হয়েছেন। লাহোরের পূর্বাঞ্চলের ওয়াজিরাবাদ শহরে পূর্বঘোষিত লংমার্চের আগে একটি বিক্ষোভ কর্মসূচীতে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই দুর্বৃত্তের ছোঁড়া গুলিতে আহত হন।

বৃহস্পতিবার (০৩ নভেম্বর ২০২২) স্থানীয় সময় বিকেলে এ ঘটনা ঘটে।

পাকিস্তান তেহরিক ই ইনসাফ জানিয়েছে, এ ঘটনায় আরো চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে কারো মৃত্যু হয়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, ইমরান খানের পায়ে গুলি লেগেছে। তবে ৭০ বছর বয়সী এ নেতা আশঙ্কামুক্ত।

পিটিআই নেতা আসাদ উমর বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে এক ব্যক্তি গুলি ছুঁড়তে শুরু করেন। এতে ইমরান খানসহ বেশ কয়েকজন আহত হন।

অপর একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ইমরান খানকে হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালানো হয়। এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। দেশটির সরকারের অফিসিয়াল টুইটার পোস্টে এ তথ্য জানানো হয়।

বিনিয়োগবার্তা/এসএএম//

 


Comment As:

Comment (0)