বিপিসিতে ৪৭২ কোটি অনিয়ম: ব্যাখ্যা চান হাইকোর্ট
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) গত ৮ বছরে ৪৭২ কোটি হিসাবে গরমিল ও অনিয়মের ঘটনার ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন (দুদক), অডিটর জেনারেল ও বিপিসির চেয়ারম্যানকে আগামী ২০ নভেম্বরের মধ্যে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে ৪৭২ কোটি টাকা আত্মসাতের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। আগামী ২০ নভেম্বরের মধ্যে দুর্নীতি দমন কমিশন, অডিটর জেনারেল ও বিপিসির চেয়ারম্যানকে এ ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়, বিগত ৮ বছরে বিপিসিতে ৪৭২ কোটি টাকা অনিয়ম হয়েছে । তা হাইকোর্টের নজরে আনেন সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।
বিনিয়োগবার্তা/এসএল//



