060

ফের লং মার্চ চালুর দিন ঘোষণা ইমরান খানের

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আবার লং মার্চ চালুর ঘোষণা করেছেন। যেখানে তিনি গুলিবিদ্ধ হন সেখান থেকেই আগামী মঙ্গলবার লং মার্চটি চালু হবে।

ইমরান খান বলেন, গত বৃহস্পতিবার ওয়াজিরাবাদে আমি ও আমার ১১ জন সঙ্গী গুলিবিদ্ধ হই। একই সময় মোয়াজ্জেম নিহত হন। সেই জায়গা থেকে আগামী মঙ্গলবার লং মার্চ চালুর সিদ্ধান্ত আমরা নিয়েছি।

তিনি আরো বলেন, আগামী ১০ থেকে ১৪ দিনের মধ্যে পরিস্থিতি বিবেচনায় আমি লাহোর এবং আমাদের মার্চ থেকে বক্তব্য রাখব।

ইমরান খান বলেন, মার্চ যখন রাওয়ালপিন্ডিতে পৌঁছাবে তখন আমি সেখানে যোগদান করে নেতৃত্ব দেব।

বিনিয়োগবার্তা/এসএল//


Comment As:

Comment (0)