জ্বালানি

বিশ্ববাজারে ফের কমলো জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে চলা অর্থনৈতিক মন্দার মধ্যেই ফের কমেছে অপরিশোধিত তেলের মূল্য। 

সোমবার (৭ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১ মার্কিন ডলারেরও বেশি কমেছে বলে জানিয়েছে।

জানা যায়, চীনের কর্মকর্তারা গত সপ্তাহে কোভিড নিয়ন্ত্রণে জিরো নীতি প্রয়োগের বিষয়টি অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেন। 

চীনের এমন সিদ্ধান্তে তেলের চাহিদা বাড়ার যে আশা করা হচ্ছিলো সেই আশা পণ্ড হয়। এরপরই কমেছে তেলের দাম। 

রয়টার্স জানায়, সোমবার ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত তেল) দাম প্রতি ব্যারেলে ১.২০ ডলার কমে ৯৭.৩৭ ডলার হয়েছে। 

এর আগে, দাম রেকর্ড পরিমাণ কমে ৯৬.৫০ ডলারে দাঁড়িয়েছিল। আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১.৩৭ ডলার কমে ৯০.৪০ ডলার হয়েছে।

বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানীকারক দেশ চীন নিজেদের কঠোর জিরো কোভিড নীতি থেকে সরে আসবে- এমন ঘোষণার আভাস পেয়ে তেলের চাহিদা বাড়বে আশা করা হয়েছিল। 

কিন্তু চীনা কর্মকর্তারা যখন জানালেন কোভিড নিয়ন্ত্রণে কঠোর নীতি থেকে সরে আসবেন না তারা; তখনই তেলের চাহিদা বাড়ার আশা ভঙ্গ হয়েছে। ফলে বিশ্বব্যাপী তেলের দামও কমেছে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)