আইপিওর মাধ্যমে ২ হাজার ৫৬০ কোটি ডলার সংগ্রহ করবে সৌদি আরামকো

সৌদি আরামকোর সঙ্গে চীনা জেডপিসির সাড়ে ৭৩ কোটি ডলারের চুক্তি

ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের সরবরাহ পেতে রাষ্ট্রায়াত্ত সৌদি আরামকোর সঙ্গে চুক্তি করেছে চীনের বেসরকারি তেল শোধনাগার ঝেজিয়াং পেট্রোলিয়াম অ্যান্ড কেমিক্যাল কোম্পানি (জেডপিসি)।

এ চুক্তির আওতায় চীনে আসবে ৭৮ লাখ ৮০ হাজার ব্যারেল বা ১০ লাখ ৮০ হাজার টন অপরিশোধিত জ্বালানি তেল (ক্রুড) ।

সোমবার সরকার সমর্থিত চীনা পত্রিকা ঝুশান ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত শনিবার সাংহাইয়ে পঞ্চম চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপো শুরু হয়েছে। সেখানে সাড়ে ৭৩ কোটি ডলারের এ চুক্তি সই হয়েছে।

তবে কবে নাগাদ চুক্তির কার্যক্রম শুরু হবে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

তেল ক্রয়ের চুক্তির বিষয়টি জেডপিসি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি। অন্যদিকে সৌদি আরামকো কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে জেডপিসি ২ কোটি ৬৫ লাখ টনের বেশি ক্রুড পরিশোধন করে।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)