মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৮ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৮ অভিবাসী আটক

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় ১২ বাংলাদেশিসহ ৪৮ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম মালয় মেইল। 

দেশটি অভিবাসন বিভাগের বিবিৃতির বরাতে এ তথ্য জানায় গণমাধ্যমটি। 

দেশটির অভিবাসন বিভাগের প্রধানের বিবৃতিতে জানায়, শুক্রবার সেলানগর রাজ্যে অবৈধ বসতিতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে অভিবাসন ও জাতীয় নিবন্ধন বিভাগ। 

সেখানে ৬৩ বিদেশিকে তল্লাশির পর ৪৮ জনকে আটক করা হয়। নির্ধারিত সময়সীমার অতিরিক্ত মালয়েশিয়ায় অবস্থান করা ও ব্যক্তিগত পরিচয়পত্র না থাকাসহ নানা অপরাধে তাদের আটক করা হয়। 

আটককৃতদের মধ্যে ১২ বাংলাদেশি ছাড়াও ৩০ ইন্দোনেশিয়া, ৫ মিয়ানমার ও একজন ভিয়েতনামের নাগরিক ছিলেন। তাদের বয়স ১৮ থেকে ৫৩ বছর বলে জানা গেছে।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)