দক্ষিণ কোরিয়া

পর্যটন শিল্পকে চাঙা করতে

নতুন বছরে দুই ধরনের ভিসা চালু করবে দক্ষিণ কোরিয়া

বিনিয়োগবার্তা ডেস্ক: নতুন বছরে দুই ধরনে ভিসা চালুর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া সরকার। করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন শিল্পকে চাঙা করার জন্য `K-culture' এবং `workcation' ভিসা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির সরকার। একইসঙ্গে ২০২৩ ২০২৪ সালকে ‘Visit Korea Years’ হিসেবে ঘোষণা করেছে কোরিয়া সরকার

কে-কালচার (K-culture) ভিসা মূলত ওই ধরনের বিদেশি নাগরিকদের জন্য যারা কে-পপ এবং কোরিয়ান সংস্কৃতির প্রতি আগ্রহী। তারা নির্দিষ্ট সময় দক্ষিণ কোরিয়ায় অবস্থান করে কোরিয়ান সংস্কৃতি সম্পর্কে অভিজ্ঞতা অর্জন এবং প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন

২০২৩ সালের প্রথমার্ধে এই ভিসা চালু করা হবে বলে দেশটির সংস্কৃতি মন্ত্রণালয় নিশ্চিত করেছে

ওয়ার্কেশন ভিসা হলো ভ্রমণ এবং কাজ দুটিই একসঙ্গে করা। বিদেশি নাগরিকরা তাদের নিজ দেশের প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় দক্ষিণ কোরিয়া ভ্রমণ করবেন এবং ভ্রমণরত অবস্থায় রিমোটলি তার কাজও চলবে। এটি চলতি বছরের দ্বিতীয়ার্ধে চালু করা হবে

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)