শপথ নিলেন লুলা

তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন লুলা

আন্তর্জাতিক ডেস্ক: তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন লুই ইনাসিও লুলা দা সিলভা। 

স্থানীয় সময় রবিবার (১ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।

এর আগে, ২০০৩ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছিলেন লুলা। এরপর ২০০৮ সালের নির্বাচনেও বিজয়ী হন তিনি।

ব্রাজিলের সদ্য প্রয়াত ফুটবল কিংবদন্তি পেলে ও সাবেক পোপ বেনেডিক্ট ষোড়শের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে লুলার শপথগ্রহণ শুরু হয়। 

শপথগ্রহণের পর ব্রাজিলকে নতুন করে গড়ে তোলার পাশাপশি পরিবেশ, অর্থনীতি ও দরিদ্রদের জন্য লড়ার প্রতিশ্রুতি দিয়েছেন লুলা।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)