ডলার

৭ মাসের মধ্যে ডলারের দাম সর্বনিম্ন

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক বাজারে অন্যান্য মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম ব্যাপক কমেছে। যা গত ৭ মাসের মধ্যে সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

সিএনবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, আগামীতে সুদের হার কমাতে পারে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।

এছাড়া করোনা বিধিনিষেধ তুলে নিয়ে আবারও সীমান্ত খুলে দিয়েছে চীন। এতে ইউএস তথা প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলারের ব্যাপক দরপতন ঘটেছে। চীনের অফশোরে যুক্তরাষ্ট্রের মুদ্রার বিপরীতে বেশ শক্তিশালী হয়েছে ইউয়ান। 

বিগত ৫ মাসের মধ্যে যা সবচেয়ে বেশি। ২০২২ সালের শেষ প্রান্তিকে ডলারের দর অনেক কমে। গত এক যুগের মধ্যে যা সর্বাধিক। 

শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে দেখা যাচ্ছে, আমেরিকায় অর্থনীতি ক্রমবর্ধমান রয়েছে। অধিকন্তু চাকরির সংখ্যাও বেড়েছে। যদিও ওই অঞ্চল মন্দার শঙ্কাতেই রয়েছে। 

এতে অন্যান্য মুদ্রার বিপরীতে ডলার বিক্রি করতে প্ররোচিত হচ্ছেন ব্যবসায়ীরা।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)