ভ্রমণ ভিসার মেয়াদ বাড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত
ডেস্ক রিপোর্ট: ভ্রমণ ভিসার ক্ষেত্রে নতুন নীতিমালা চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, ন্যাশনালিটি, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি আবেদন সাপেক্ষে সব ধরনের ভিসার মেয়াদ দুই মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। খবর: অ্যারাবিয়ান বিজনেস।
সংবাদ মাধ্যমটি এক প্রতিবেদন বলছে, ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে হবে দেশটিতে প্রবেশের আগে। ভিসার মেয়াদ বাড়ানোর জন্য ফি দিতে হবে ২০০ আমিরাতি দিরহাম। এছাড়া স্মার্ট পরিষেবার চার্জ ১০০, ইলেকট্রনিক পরিষেবার জন্য ৫০ ও অথরিটির চার্জ হিসেবে পরিশোধ করতে হবে আরো ৫০ আরব আমিরাতি দিরহাম।
অনলাইনে আবেদন করে বা অনুমোদিত কেন্দ্রগুলোতে গিয়ে এ আবেদন করা যাবে। আবেদনকারী ৩০ দিনের মধ্যে সব শর্ত পূরণ না করলে স্বয়ংক্রিয়ভাবে তা বাতিল হয়ে যাবে। এছাড়া বারবার অসম্পূর্ণ আবেদনপত্র জমা দিলে তা স্থায়ীভাবে বাতিল করা হতে পারে।
ভিসার মেয়াদ বড়ানোর জন্য আবেদনকারীর পাসপোর্টের মেয়াদ অবশ্যই কমপক্ষে তিন মাস থাকতে হবে।
বিনিয়োগবার্তা/এসএএম//



