তুরস্ক ও সিরিয়া

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ তুরস্ক ও উত্তর সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৫ হাজার ছাড়িয়ে গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। খবর: বিবিসি।

খবরে বলা হয়, দেশ দুটিতে প্রায় আড়াই কোটি মানুষ এই ভূমিকম্পে ক্ষতির শিকার হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এখনো ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের বাঁচাতে উদ্ধারকর্মীরা কাজ করে যাচ্ছেন।

তুরস্কের সাংবাদিক ইব্রাহিম হাসকোলোলু বলেন, ‘লোকেরা এখনো ভবনের নিচে রয়েছে, তাদের সাহায্যের প্রয়োজন।

অন্যদিকে আগে থেকেই যুদ্ধে বিধ্বস্ত উত্তর সিরিয়ায় ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের সাহায্য করার মতো কেউ নেই।

গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্কের গাজিয়ানটেপের কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর বেশ কয়েকটি আফটারশকে কেঁপে ওঠে বিস্তৃত অঞ্চল। বেলা দেড়টার দিকে আরো একটি ৭ দশমিক ৫-মাত্রার ভূমিকম্প হয়। তবে আফটারশক ছিল না।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আফাড হাল নাগাদ তথ্যে জানিয়েছে, ২৪ হাজার ৪০০ জনেরও বেশি জরুরি কর্মীকে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে মোতায়েন করা হয়েছে। তবে তীব্র শীত ও বৃষ্টির কারণে উদ্ধার কাজে বিঘ্ন ঘটছে।

এদিকে জাতিসংঘ, ইইউ, নেটো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, ভারত, বাংলাদেশ, জাপান, ইরাক, ইরান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, গ্রিস, পাকিস্তানসহ অন্যান্য দেশের সরকার থেকে ক্ষতিগ্রস্ত অঞ্চলে আন্তর্জাতিক সাহায্য পাঠাচ্ছে।

ডাব্লিউএইচও বলছে, দুই দেশ মিলিয়ে দুই কোটি ৩০ লাখ মানুষ ভূমিকম্পের শিকার হয়েছে। এর মধ্যে ১০ লাখেরও বেশি শিশু।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)