ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলা

ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলার তাণ্ডব: নিউজিল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা

ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের উপকূলজুড়ে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলা। স্থানীয় সময় সোমবার অকল্যান্ড ও এর আশেপাশের অঞ্চলে প্রবল বাতাস ও বৃষ্টির কারণে ৫৮,০০০ ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো। পরিস্থিতি মোকাবেলায় জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। খবর: বিবিসি।

নিউজিল্যান্ডের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কিরেন ম্যাকআন্টলি বলেন, ‘এটি অভাবনীয় প্রাকৃতিক দুর্যোগ। এ ঝড়ে বেশিরভাগ প্রভাব পড়ছে পূর্ব আইল্যান্ডে। তিনি আরো বলেন, মঙ্গলবারও পুরো দেশে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে। যার কারণে জরুরি পরিষেবা সংস্থাগুলোর সেবা ব্যাহত হবে।

নিউজিল্যান্ডের ফায়ার সার্ভিস জানিয়েছে, পূর্ব অকল্যান্ডে একটি বাড়ি ধসে পড়ে একজন ফায়ারকর্মী গুরুতর আহত হয়েছেন। অপর এক কর্মী নিখোঁজ আছেন। হয়তবা বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে আছেন তিনি।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবে নিউজিল্যান্ডে বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে মঙ্গলবার থেকে আবার বিমান চলাচল কিছুটা স্বাভাবিক হবে বলে জানিয়েছে রাষ্ট্রয়াত্ত্ব বিমান সংস্থা এয়ার নিউজিল্যান্ড।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)