Germany Visa

তথ্যপ্রযুক্তি খাতে ভারতীয়দের জন্য ভিসা আবেদন সহজ করবে জার্মানি

ডেস্ক রিপোর্ট: তথ্যপ্রযুক্তি খাতে ভারতের অভিজ্ঞ কর্মীদের সহজে ভিসা প্রাপ্তিতে সহায়তা করতে চায় জার্মান সরকার। স্থানীয় সময় রোববার চ্যান্সেলর ওলাফ শোলজ এক বিবৃতিতে এ কথা জানান। খবর: এপি।

তিনি বলেন, অভিজ্ঞ কর্মীর অভাবে বর্তমানে জার্মানি এ খাতে অনেকটাই ধুঁকছে। এ জন্যই মূলত জার্মানির আইনগত কাঠামো উন্নয়নের জন্যই এ উদ্যোগ বলে জানান শোলজ। এর মাধ্যমে সফটওয়্যার ডেভেলপারদের জন্য দেশটিকে অন্যতম আকর্ষণীয় কেন্দ্রে পরিণত করা হবে। পাশাপাশি তথ্যপ্রযুক্তি খাতে অভিজ্ঞদের কাজের সুযোগ করে দেয়াই চলতি বছরের লক্ষ্য।

ভারতের বেঙ্গালুরুতে গড়ে ওঠা একটি হাইটেক হাব পরিদর্শনের সময় শোলজ সাংবাদিকদের বলেন, ‘আমরা ভিসা পাওয়া বা দেয়ার কার্যক্রমকে সহজ করতে চাই। জার্মান ভাষায় কথা বলতে না পারা কর্মীরা জার্মানিতে আসার পর কি হবে এমন প্রশ্নের জবাবে চ্যান্সেলর বলেন, ‘একে বাধা হিসেবে দেখা উচিত নয়। বিশেষ করে যারা প্রথমত ইংরেজিতে কথা বলবে এবং পরে জার্মান ভাষা শিখে নেবে। ভারত সফরের দ্বিতীয় দিন শোলজ এ কথা জানান।

এর আগে শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলাপ করেন তিনি। জার্মানির চ্যান্সেলর গত বছর মোদিকে বাভারিয়ায় আয়োজিত সাতটি শিল্প দেশের শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়াও জাপানে চলতি বছর অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ভারতের যোগদানের বিষয়ে আশা প্রকাশ করেছেন।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)