China Job

চলতি বছরে ১ কোটি ২০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে চীন

বিনিয়োগবার্তা ডেস্ক: চলতি বছরে ৫ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধির পাশাপাশি ১ কোটি ২০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে চীন। সরকারের শীর্ষ কর্মকর্তাদের বরাতে এ তথ্য উঠে এসেছে। খবর: এপি।

শূন্য কভিড নীতিমালা থেকে ঘুরে দাঁড়াচ্ছে এশিয়ার বৃহত্তম অর্থনীতি। চলতি বছরে প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ৫ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা পূরণে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে চীন সরকার। অবশ্য কীভাবে লক্ষ্যমাত্রা পূরণ হবে এ নিয়ে বিস্তারিত জানাননি মন্ত্রিপরিষদের শীর্ষ কর্তাব্যক্তিরা। উল্লেখ্য, ২০২২ সালে চীনের প্রবৃদ্ধি ছিল ৩ শতাংশ।

চীনের অর্থনীতি চাঙ্গা হলে বিশ্ব অর্থনীতিতেই প্রভাব পড়বে। চীনের অর্থনীতিতে শ্লথগতির কারণে গত বছর ধুঁকেছে খুচরা বিক্রি, গাড়ি ও আবাসন খাত। এশিয়ার অন্যান্য প্রতিবেশীর বৃহত্তম কিংবা পশ্চিমা কোম্পানিগুলোর অন্যতম গন্তব্য চীনের বাজার।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)