থাইল্যান্ডের চাল

চাল রফতানির লক্ষ্যমাত্রা বাড়াল থাইল্যান্ড

ডেস্ক রিপোর্ট:  চলতি বছরের জন্য চাল রফতানির লক্ষ্যমাত্রা বাড়িয়েছে থাইল্যান্ড। নতুন করে ৮০ লাখ টন রফতানির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। এর আগে যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৭৫  লাখ টন। খবর: রয়টার্স।

বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক অর্থনীতি পুনরুজ্জীবিত হচ্ছে। সেই সঙ্গে বাড়ছে চালের চাহিদা। এ পরিস্থিতিতে বাড়তি উৎপাদন দেশটিতে রফতানিতে সুবিধা দিচ্ছে। তবে মুদ্রার বিনিময় হারে অস্থিরতার কারণে প্রতিযোগিতামূলক বাজারে দেশটি পিছিয়ে পড়তে পারে বলেও মনে করছেন তারা।

এ বছরের শুরুতে থাইল্যান্ডের চাল রফতানিকারক অ্যাসোসিয়েশন ৭৫ লাখ টন চাল রফতানির লক্ষ্য নির্ধারণ করে। দেশটির মুদ্রা বাতের বিনিময় মূল্য শক্তিশালী হয়ে ওঠার পর পরই এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।

জানুয়ারিতে থাইল্যান্ড ৮ লাখ ৫০ হাজার টন চাল রফতানি করে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৫ শতাংশ বেশি। মধ্যপ্রাচ্যে ব্যাপক চাহিদা ও বাতের দুর্বল বিনিময় মূল্যের কারণেই রফতানিতে এমন উল্লম্ফন দেখা দেয়।

থাইল্যান্ড বিশ্বের তৃতীয় শীর্ষ চাল রফতানিকারক। ভারত ও ভিয়েতনামের পর দেশটির অবস্থান। গত বছর দেশটি সব মিলিয়ে ৭৬ লাখ ৯০ হাজার টন চাল রফতানি করেছিল।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)