এফএও 0

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম কমেছে ২০ দশমিক ৫ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে কমেছে খাদ্যপণ্যের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও- এক প্রতিবেদনে জানিয়েছে, গত ১২ মাসে গম, ভুট্টা ভোজ্যতেলসহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম কমেছে প্রায় ২০ দশমিক শূন্য-পাঁচ শতাংশ। 

সংস্থাটি বলছে, পণ্য সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক থাকা, কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য সরবরাহ চুক্তির মেয়াদ বাড়ানোয় কমছে দাম।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর সরবরাহ ঘাটতির কারণে বিশ্ববাজারে বাড়তে থাকে ভোগ্যপণ্যের দাম। ২০২২ সালে খাদ্যপণ্যের দাম বেড়েছিল ১৪ শতাংশ। যা ১৯৯০ সালের পর সর্বোচ্চ।

তবে, বিশ্ববাজারে কমতে শুরু করেছে চাল, গম, ভুট্টাসহ খাদ্যশস্য ও ভোজ্যতেলের দাম। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও এর এক প্রতিবেদনে জানানো হয়, বিশ্বে পণ্য সরবরাহ বেড়েছে। গত বছরের মার্চ মাসে রেকর্ড পরিমাণ বেশি থাকলেও এর পর থেকে তা আবার কমতে থাক। চলতি মাসে তা কমেছে ২০ শতাংশ পর্যন্ত।

এফএওর সূচক অনুযায়ী, ফেব্রুয়ারির তুলনায় মার্চ মাসে শস্যজাতীয় খাবারের মূল্যসূচক কমেছে সাড়ে ৫ ভাগ। গম ৭, ভুট্টা ৪ এবং চালের দাম কমেছে ৩ দশমিক ২ শতাংশ পর্যন্ত।

বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমেছে ৩ শতাংশ। যা ২০২২ সালের মার্চের তুলনায় ৪৭ দশমিক ৭ শতাংশ কম। এছাড়াও দুগ্ধজাত পণ্যের দাম কমেছে শূন্য দশমিক ৮ শতাংশ।

এফএওর অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেও জানান, বিশ্ববাজারে খাদ্যের দাম কমলেও অনেক দেশে এখনো বাড়ছে। তাই খাদ্যনিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবিলায় বাড়তি নজর দেয়ার তাগিদ দেন তিনি।

বিনিয়োগবার্তা/এমআর//


Comment As:

Comment (0)