ব্রাজিলে বিনিয়োগ বৃদ্ধির পথে এগোচ্ছে ইউএই
ডেস্ক রিপোর্ট: ব্রাজিলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিনিয়োগ ৫০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতির সঙ্গে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের অংশ হিসেবে বিনিয়োগ বৃদ্ধির পথে এগোচ্ছে ইউএই। খবর: দ্য ন্যাশনাল।
রোববার (১৬ এপ্রিল) এমনটা জানান ইউএইর অর্থমন্ত্রী আবদুল্লা বিন তৌক।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার ইউএই সফরের পর বিনিয়োগের এ উপাত্ত প্রকাশ করল উপসাগরীয় দেশটি। মধ্যপ্রাচ্যে ব্রাজিলের অন্যতম বৃহৎ বাণিজ্য অংশীদার ইউএই।
বিনিয়োগবার্তা/এসএএম//



