নয় খাতে বিদেশী বিনিয়োগ সীমিত করছে জাপান
ডেস্ক রিপোর্ট: সংবেদনশীল নয়টি খাতে বিদেশী বিনিয়োগ সীমিত করতে যাচ্ছে জাপান। গতকাল এক ঘোষণায় জাপান সরকার জানায়, জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট সেমিকন্ডাক্টর ও স্টোরেজ ব্যাটারি খাতের মতো কয়েকটি খাতে বিদেশী বিনিয়োগ সীমিত করা হচ্ছে। খবর: কিয়োদো এজেন্সি।
জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত নয়টি খাতের কোনো কোম্পানিতে বিদেশী বিনিয়োগকারীরা ১ শতাংশ বা তার বেশি বিনিয়োগ করতে চাইলে জাপান সরকারের অনুমতি নিতে হবে। চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবেলায় গুরুত্বপূর্ণ প্রযুক্তিতে স্বনির্ভরতা অর্জন ও সরবরাহ চেইন জটিলতা কাটানোর চেষ্টা করছে জাপান।
যেসব গুরুত্বপূর্ণ খাত জাপান সরকারের নতুন নীতিমালার আওতায় পড়বে তার মধ্যে রয়েছে শিল্প রোবট, সার, স্থায়ী চুম্বক ও মেটাল থ্রি-ডি প্রিন্টার।
বিনিয়োগবার্তা/এসএএম//



