ইউএই ও ফ্রান্স

তিন বছরে ইউএই-ফ্রান্সের দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে ৪৯ শতাংশ 

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ফ্রান্সের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ক্রমাগত বাড়ছে। তিন বছরে এ দুটি দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ৪৯ শতাংশ বেড়েছে। ২০২২ সালে উভয় দেশের মধ্যে বাণিজ্য ১৬ দশমিক ৮ শতাংশ বেড়ে ৮০০ কোটি ডলারে দাঁড়িয়েছে। দুবাইভিত্তিক ফেডারেল কমপিটিটিভনেস অ্যান্ড স্ট্যাটিসটিকস সেন্টারের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ পেয়েছে। খবর: অ্যারাবিয়ান বিজনেস।

খবরে জানানো হয়, ২০২২ সালে ইউএই ও ফ্রান্সের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২ হাজার ৯৪৪ কোটি দিরহাম বা ৮০০ কোটি ডলারে উন্নীত হয়েছে। ২০২১ সালে বাণিজ্যের পরিমাণ ছিল ২ হাজার ৫২০ কোটি দিরহাম বা ৬৮০ কোটি ডলার।

২০২২ সালে ইউএই ও ফ্রান্সের দ্বিপক্ষীয় বাণিজ্যে মোট আমদানির পরিমাণ ছিল ২ হাজার ৫২০ কোটি দিরহাম। আর রফতানি ও পুনঃরফতানির মোট পরিমাণ ছিল আনুমানিক ৪২০ কোটি দিরহাম।

২০২০ সালে দুটি দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১ হাজার ৯৭০ কোটি দিরহাম। সে হিসাবে গত তিন বছরে দুটি দেশের বাণিজ্য বেড়েছে ৪৯ শতাংশ।

প্রতিবেদনে ২০১৩-২০২২ পর্যন্ত দুটি দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের তথ্য উল্লেখ করা হয়েছে। এ সময়কালে সংযুক্ত আরব আমিরাত ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল যথাক্রমে ২ হাজার ৪৫৮ কোটি, ২ হাজার ৭৪০ কোটি, ২ হাজার ৬৪০ কোটি, ২ হাজার ৭১০ কোটি, ২ হাজার ৬৮০ কোটি, ২ হাজার ৮০০ কোটি, ২ হাজার ৭৬০ কোটি, ১ হাজার ৯৭০ কোটি, ২ হাজার ৫২০ কোটি ও ২ হাজার ৯৪৪ কোটি দিরহাম।
   
বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)