USA VISA

বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন না হলে দায়ীদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

বিনিয়োগবার্তা ডেস্ক: বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন যাতে অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হলে তার জন্য দায়ী ব্যক্তি এবং তাদের পরিবারের সদস্যদের ভিসার ওপর বিধিনিষেধ দেওয়া হবে।

বুধবার (২৪ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক টুইট বার্তায় এ তথ্য জানান।

সেখানে বলা হয়, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়া এগিয়ে নিতে আমি আজকে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতিতে বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে গুরুত্বহীন করার জন্য দায়ী বা এতে জড়িত ব্যক্তিবর্গ এবং তাদের পরিবারের সদস্যদের ওপর আমরা ভিসায় বিধিনিষেধ আরোপ করতে পারি।’

বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা/কর্মচারী, সরকারপন্থি ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য এবং আইন প্রয়োগকারী, বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের নতুন এই নীতির আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বিনিয়োগবার্তা/ডিএফই//


Comment As:

Comment (0)