যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি

প্রবৃদ্ধির ধারায় ফিরেছে যুক্তরাজ্যের অর্থনীতি

ডেস্ক রিপোর্ট: প্রবৃদ্ধির ধারায় ফিরেছে যুক্তরাজ্যের অর্থনীতি। দেশটির পরিসংখ্যান সংস্থা অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের (ওএনএস) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর: দ্য গার্ডিয়ান।

ওএনএস এর তথ্য-উপাত্তে দেখা গেছে, গত এপ্রিলে যুক্তরাজ্যের অর্থনীতি শূন্য দশমিক ২ শতাংশ সম্প্রসারণ হয়েছে। এর আগে গত মার্চে শূন্য দশমিক ৩ শতাংশ সংকোচন হয়েছিল। এপ্রিলসহ পূর্ববর্তী তিন মাসে গড় সম্প্রসারণ হার ছিল শূন্য দশমিক ১ শতাংশ।

২০২৩ সালের এপ্রিলে ভোক্তা পরিষেবা খাত ১ শতাংশ সম্প্রসারণ হয়েছে। মার্চে যেখানে শূন্য দশমিক ৮ শতাংশ সংকোচন হয়েছিল।

বিনিয়োগবার্তা/এসএএম//


Comment As:

Comment (0)