সপ্তাহের ব্যবধানে ডিএসইতে সবধরনের সূচকের সাথে কমেছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এছাড়া সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধান ১ দশমিক ১৫ শতাংশ বা ৭২ দশমিক ৮২ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১০ দশমিক ৩৯ পয়েন্ট কমে ২ হাজার ১৮২ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৩.২৫ পয়েন্ট বা দশমিক ৯৬ শতাংশ কমেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩ হাজার ৮৬৯ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ৫ হাজার ৪৪৪ কোটি ৫৬ লাখ ১৯ হাজার টাকার। এ হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ১ হাজার ৫৭৪ কোটি ৯৫ লাখ ৮ হাজার টাকার বা ২৮.৯৩ শতাংশ লেনদেন কমেছে।
ডিএসইতে গত সপ্তাহে ৪০৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৪১টির। আর ২০৭টির দাম ছিল অপরিবর্তিত।
বিনিয়োগবার্তা/এসএএম//



