সংসদে ক্রীড়া প্রতিমন্ত্রী
আন্তর্জাতিক মানের আরো ৪টি স্টেডিয়াম নির্মাণ করা হবে
নিজস্ব প্রতিবেদক: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, দেশে বর্তমানে ১০টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে। আরো ৪টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করার পরিকল্পনা সরকারের রয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সংসদে বেগম নাজমা আকতারের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজার, কুমিল্লা, ফেণী ও মানিকগঞ্জ জেলায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশে ১০টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে। বিদ্যমান স্টেডিয়ামগুলো হলো- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা; শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা; খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ; শহিদ চান্দু স্টেডিয়াম, বগুড়া; জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম (বিভাগীয় স্টেডিয়াম); এম. এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম; শেষ আবু নাসের স্টেডিয়াম, খুলনা (বিভাগীয় স্টেডিয়াম); সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সিলেট (বিভাগীয় স্টেডিয়াম); বীরশ্রেষ্ঠ শহিদ সিপাহী মুহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়াম, কমলাপুর, ঢাকা এবং মওলানা ভাসানী হকি স্টেডিয়াম, ঢাকা।
বিনিয়োগবার্তা/এনএএস//



