জার্মানিতে বিশেষ অলিম্পিকে ৭টি স্বর্ণপদক জয় বাংলাদেশের

জার্মানিতে বিশেষ অলিম্পিকে ৭টি স্বর্ণপদক জয় বাংলাদেশের

খেলাধূলা ডেস্ক: জার্মানির বার্লিনের স্পেশাল অলিম্পিকের ৮ম দিনেও বাংলাদেশের অর্জিত হয়েছে বেশ কয়েকটি সোনা, রুপা ও ব্রোঞ্জ।

গেমসের অন্যতম জনপ্রিয় ভলিবলের মিশ্র ইভেন্টের পাশাপাশি মেয়েদের হ্যান্ডবল, ব্যাডমিন্টন ও এথলেটিক্সে বাংলার প্রতিযোগীরা ইনডোর স্টেডিয়াম ভর্তি দর্শকদের প্রতিদন্ধীতাপূর্ণ ম্যাচ উপহার দিয়ে জিতে নেয় সর্বোচ্চ সাফল্য।

বিশেষ করে মিশ্র ইভেন্ট ভলিবলের ফাইনাল ম্যাচে টুর্নামেন্টের শিরোপা প্রত্যাশী সার্বিয়াকে ২-১ সেটে হারিয়ে স্বর্ণ জিতে নেয় দেশের ছেলেমেয়েরা। উঠে দাঁড়িয়ে সম্মান জানায় দর্শকরা।

দিনের অন্য খেলায় বিশেষ করে ব্যাডমিন্টনে সর্বোচ্চ তিনটি স্বর্ন জিতেন দেশের স্বর্ণকিশোরী পান্না আক্তার। অব্যাক্ত ভাষায় জানালেন কতটা খুশী তিনি দেশের হয়ে এমন অর্জনে।

গেমসে ছেলেদের হ্যান্ডবল, বোচে ও অ্যাথলেটিক্সের বেশ কয়েকটি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পায় বাংলাদেশের স্পেশাল প্রতিযোগীরা। সব মিলিয়ে অর্জনের দিক থেকে এইদিনটি শুধুই ছিল বাংলাদেশের। দলের প্রধান কর্মকর্তা ড. নুরুল আলম মনে করছেন, এই আসরে বাংলাদেশের অর্জন ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।

বিনিয়োগবার্তা//টিএসএইচ//


Comment As:

Comment (0)