পদত্যাগ করেছেন নওয়াজ শরিফ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: পদত্যাগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল সকালে নওয়াজ শরিফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী পদের জন্য অযোগ্য ঘোষণা করেছ দেশটির সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য ঘোষিত হওয়ার কারণেই পদত্যাগ করলেন তিনি।

পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, নওয়াজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলার রায় দেওয়া হয় গতকাল।

বিবিসের খবরে বলা হয়েছে, পদত্যাগের এক বিবৃতিতে নওয়াজ শরিফের অফিস থেকে বলা হয়েছে, আদালতের রায় মেনে নিয়ে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদের সকল দায়িত্বে থেকে অব্যহতি নিচ্ছেন।

তিন দফায় দেশটির প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন তিনি।

পানামা পেপারসে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী নওয়াজ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় এই রায় দেওয়া হল।

রায় ঘোষণায় বিচারপতি ইজাজ আফজাল খান বলেন, নওয়াজ শরিফ এখন পার্লামেন্টের সদস্য পদে অযোগ্য। প্রধানমন্ত্রী পদের জন্যও অযোগ্য তিনি।

অ্যাটর্নি জেনারেল আসতার আউসাফ বলেন, নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী পদে আজীবনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে। তিনি ভবিষ্যতে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।

উল্লেখ,পকিস্তানের প্রধানমন্ত্রী বিরুদ্ধে কয়েক কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। গত বছর ‘পানামা পেপার্স কেলেঙ্কারিতে’ নাম জড়ায় পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার পরিবারের একাধিক সদস্যের। সেখানে মোটা কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে।

পানামা পেপার্সের ফাঁস হওয়া তথ্যে জানা যায়, একটি আইটি আফশোর কোম্পানি রয়েছে নওয়াজ কন্যা মরিয়ম ও ছেলে হাসান ও হুসেন নওয়াজ এর নামে। সেই আইটি কোম্পানির নামেই অবৈধ অর্থ আয়ের অভিযোগ ওঠে।

এরপরই মামলা হয় নওয়াজও পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে। প্রায় দুই মাস ধরে তদন্তের পর গত ১০ জুলাই আদালতে রিপোর্ট জমা দেয়। ছয় সদস্যের ওই যৌথ তদন্তকারী দলের রিপোর্টের ভিত্তিতে এদিন নতুন করে শুনানি শুরু হয়েছে নওয়াজ শরিফ ও তার পরিবারের একাধিক সদস্যের বিরুদ্ধে।

আজ সেই মামলারই রায় দিল দেশটির সুপ্রিম কোর্ট। পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারকেও দায়িত্বে থাকার অযোগ্য ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের রায়ে। নওয়াজ পরিবারের সাবেক হিসাব রক্ষক ইসহাক ছিলেন পাকিস্তানের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য। আদালতের নির্দেশে তিনিই নওয়াজের পরিবারের সম্পদের তথ্য ও নথি আদালতে উপস্থাপন করেছিলেন।

এই রায়ের ফলে তৃতীয় মেয়াদে পাকিস্তানের সরকারপ্রধানের দায়িত্বে থাকা এই রাজনীতিবিদকে এখন সরে দাঁড়াতে হল।

(এসএএম/ ২৯ জুলাই ২০১৭)


Comment As:

Comment (0)