বিশ্ব বাণিজ্য সংস্থায় ৩ দেশের বিরুদ্ধে কাতারের অভিযোগ
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : বিশ্ব বাণিজ্য সংস্থায় বাণিজ্যিক অবরোধের কারনে প্রতিবেশী তিন দেশের বিরুদ্ধে আইনি অভিযোগ করেছে কাতার।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সৌদি আরব, বাইরান ও সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে সোমবার বৃহৎ আকারে এ অভিযোগ দায়ের করেছে।কাতার সৌদি আরব ও আরব আমিরাতের বিরুদ্ধে ৮ পৃষ্ঠা এবং বাহরাইনের বিরুদ্ধে ৬ পৃষ্ঠার অভিযোগ জমা দিয়েছে।
‘অর্থনৈতিক বিচ্ছিন্নতার জোর প্রচেষ্টা’ শিরোনামে বিশ্ব বাণিজ্য সংস্থায় কাতারের অভিযোগে অবরোধ আরোপের মাধ্যমে খাদ্য ও সেবা বাণিজ্য এবং মেধাস্বত্ত্ব বিষয়ে কিভাকে কাতার কে দমন করা হচ্ছে তা তুলে ধরা হয়।
খবরে বলা হয়েছে, কাতারের বিশ্ব বাণিজ্য সংস্থার পরিচালক আলী আলওয়ালিদ আল-থানি ডব্লিউটিও এর কাছে এই লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে ওই তিন দেশকে প্রতিশোধমূলক বাণিজ্য অবরোধ নিষ্পত্তি করতে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কাতার।
আলী আলওয়ালিদ আল-থানি বলেছেন, ওই ৩ দেশ যদি তা না করে তবে বিশ্ব বাণিজ্য সংস্থায় করা আইনি অভিযোগের মুখোমুখি হতে হবে।
তিনি বলেন, আমরা তাদের প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ আইনি ব্যাখ্যা শুনতে যথেষ্ট সময় দিয়েছি।আমার সবসময় আলোচনা ও সমঝোতার কথা বলে আসছি।কিন্ত সন্তোষজনক কোনো ফল নেই।
প্রসঙ্গত, গত জুন মাসে চরমপন্থীদ মদদের অভিযোগ তুলে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয় সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর।
কিন্ত কাতার সেই পদক্ষেপকে বিবেচনা বর্হিভূত সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছিল। দোহার পক্ষ থেকে বলা হয়েছিল, ইসলামিক স্টেট বা ব্রাদারহুডের সঙ্গে তাদের কোনো আতাত নেই। তারা কোনো চরমপন্থী সংগঠনকে মদদ দিচ্ছে না।
(এম আর / ১ আগষ্ট, ২০১৭)



