নূর হোসেন-তারেক সাঈদসহ ১৫ জনের মৃত্যুদন্ড বহাল
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ২৬ আসামির মধ্যে ১৫ জনের মৃত্যুদন্ড বহাল রেখেছে হাইকোর্ট। এরমধ্যে প্রধান আসামি নূর হোসেন এবং র্যাবের সাবেক তিন কর্মকর্তা তারেক সাঈদ, আরিফ হোসেন ও মাসুদ রানা রয়েছে।
অপর মৃত্যুদন্ডপ্রাপ্ত ১১ জনের সাজা কমিয়ে তাদেরকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে।
বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় ঘোষণা করেন।
(এমআইআর/ ২২ আগস্ট ২০১৭)



