মালদ্বীপের পার্লামেন্ট ঘিরে রেখেছে সেনাবাহিনী

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: মালদ্বীপের সেনাবাহিনী দেশটির জাতীয় সংসদের নিয়ন্ত্রণ নিয়েছে। অাজ দেশটির জাতীয় সংসদের স্পিকারকে অভিশংসনে ভোটাভুটির চেষ্টা বানচাল করতে সেনাবাহিনী পার্লামেন্টের নিয়ন্ত্রণ নিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিরোধী দলীয় সংসদ সদস্যরা অভিযোগ করে বলছেন, পার্লামেন্টে প্রবেশে সেনাবাহিনী তাদেরকে বাধা দিয়েছে।

দেশটির বিরোধী রাজনৈতিক দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির (এমডিপি) নেতা ও পার্লামেন্টের সদস্য ইমতিয়াজ ফাহমি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক ভিডিওতে বলেন, পার্লামেন্টের চেম্বারে এমপিদেরকে প্রবেশে বাধা দিচ্ছেন নিরাপত্তাবাহিনীর সাদা পোশাক পরিহিত সদস্যরা।

এমডিপির নেতা এভা আব্দুল্লাহ বলেন, এমপিদেরকে পার্লামেন্টে প্রবেশের অনুমতি দেয়া হয়। তবে দেখা যায়, সেনাবাহিনীর সদস্যরা স্পিকার আব্দুল্লা মসীহ মোহাম্মদকে চারদিকে থেকে ঘিরে রয়েছেন।

দেশটির প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের ঘনিষ্ঠ সহযোগী স্পিকার মোহাম্মদ মঙ্গলবার পার্লামেন্টের অধিবেশন শুরু করেন। কিন্ত স্পিকারকে অভিশংসনে ভোটাভুটির আগেই অধিবেশন বন্ধ ঘোষণা করেন তিনি।

এমপি এভা আব্দুল্লা টেলিফোনে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানকে বলেন, ‘পাঁচ মিনিটের মধ্যে অধিবেশন শেষ হয়।’ সংসদ সদস্যরা বলছেন, তারা স্পিকারের প্রতি অনাস্থা পোষণ করছেন।’ সূত্র:দ্য গার্ডিয়ান

(এম আর / ২২ আগষ্ট, ২০১৭)


Comment As:

Comment (0)