লন্ডনে আবারো এসিড হামলা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের পূর্বাংশের স্ট্রাটফোর্ড একটি শপিং মলে হামলায় আহত হয়েছে ছয়জন। পুলিশের সন্দেহ কয়েকজন দুর্বৃত্ত এসিডর ছুড়ে মারলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাত আটটার দিকে এই হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টার্টফোর্ড শপিংমলের ভেতরে কয়েকজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। এরপরই হামলা হয়।
পুলিশ বলছে, এটি সন্ত্রাসী ঘটনা নয়। ব্যক্তিগত দ্বন্দ্বে এই হামলার ঘটনা ঘটেছে।
লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের পল গিবসন জানান, ছয়জনকে ঘ্টনাস্থলেই চিকিৎসা দেওয়ার পর তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের কারো আঘাতই প্রাণঘাতী বা জীবন পাল্টে যাওয়ার মতো গুরুতর নয় বলে ধারণা করা
হচ্ছে।
শপিং মলের বার্গার কিং নামে ফাস্টফুডের সহকারী ব্যবস্থাপক হোসেন বলেন, ক্ষতিকারক তরল জাতীয় পদার্থ ছিটাচ্ছিল হামলাকারীরা। এক ব্যক্তি হামলার পর মুখ ধুতে যান। তাঁর চোখে জ্বালাপোড়া হচ্ছিল। এ কারণে তিনি
বারবার পানি দেন।
সম্প্রতি লন্ডনে বেশ কয়েকটি অ্যাসিড হামলা হয়। ১৩ জুলাই দেড় ঘণ্টার ব্যবধানে পাঁচটি আলাদা আলাদা জায়গায় এসিড হামলা হয়। এর তিন দিন পর বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার মাইল অ্যান্ড
এলাকায় দুইজনের ওপর এসিড জাতীয় তরল দিয়ে হামলা হয়। পরে ২৫ জুলাই রাতে দুই বাঙালির ওপর হামলা হয়।
সূত্র : বিবিসি
(দীপ্ত/ ২৪ সেপ্টেম্বর ২০১৭)



