সৌদি আহত প্রবাসী শ্রমিকদের চিকিৎসার খরচ দেবে

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সৌদি আরবের সামাজিক বিমা নিয়ন্ত্রক সংস্থা জেনারেল অর্গানাইজেশন ফর স্যোসাল ইন্স্যুরেন্স বা জিওএসআই কোনো প্রবাসী শ্রমিক বা কর্মচারি কাজ করার সময় আহত হলে তার চিকিৎসার ব্যয়ভার বহন করবে। এছাড়া আহত থাকা অবস্থায় শর্ত সাপেক্ষে শ্রমিকদের ভরণ-পোষণ বাবদও মাসে সর্বোচ্চ ৩ হাজার৫০০ রিয়াল দেবে সরকারি এই নিয়ন্ত্রক সংস্থা।

জিওএসআই বলেছে, শর্ত সাপেক্ষে কোনো শ্রমিক আহত থাকাকালে তার বিমার প্রিমিয়ামের ৫০ শতাংশ বহন করবে তারা। তবে কোনো শ্রমিক যদি তার আহত হওয়ার প্রাথমিক মেডিকেল প্রতিবেদন দেয় তবে তাকে নিজের

চিকিৎসা ব্যয় নিজেরই বহন করতে হবে।

এছাড়া কোনো শ্রমিক যদি মারাত্মকভাবে আহত হয়ে অঙ্গহানীর শিকার হয়ে কর্মক্ষমতা হারায় তবে তার দেশে ফেরার খরচও দেবে জিওএসআই।

সংস্থাটি বলছে, কোনো আহত শ্রমিক দেশে ফেরার আগে আগেই তার বিমা সংক্রান্ত সকল পাওয়া মিটিয়ে দেওয়া হবে।

এছাড়া কোনো শ্রমিক যদি কর্মক্ষেত্রে আহন না হয়ে কাজে আসার সময়, খাবার কিনতে যাওয়ার সময় বা নামাজ আদায় করতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তার বিষয়টিও বিবেচনা করবেজিওএসআই।

উল্লেখ, ২০১৬ সালের জুলাই মাস থেকে সৌদি আরবে কাজের ভিসা পেতে স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক করা হয়েছে।

সূত্র : সৌদি গেজেট

(দীপ্ত/২৫ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)