কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আজ সোমবার সকালে ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের উরি এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে তিনজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

নিরাপত্তা বাহিনী বলছে, কালগাই এলাকায় অভিযান চালানোর সময় বিচ্ছিন্নতাবাদীরা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়। ভারতীয় এক সেনা ও দুজন বেসামরিক লোক গোলাগুলিতে আহত হন। ওই এলাকায় দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

পুলিশের মহাপরিদর্শক (ডিজি) এস পি ভাইদ জানান, গত বছরের ১৮ সেপ্টেম্বর উরি সেনাশিবিরে হামলার মতো আরেকটি আত্মঘাতী হামলা চালানোর পরিকল্পনা ছিল বিচ্ছিন্নতাবাদীদের। উরির ওই হামলায় গত বছর ১৯ সেনাসদস্য নিহত হন। আহত হন অনেকে।

(দীপ্ত/২৫ সেপ্টেম্বর ২০১৭)


Comment As:

Comment (0)