রাখাইনে প্রবেশাধিকার চায় মানবাধিকার সংগঠনগুলো

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা : মিয়ানমার সরকারের কাছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো রাখাইন রাজ্যের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে নিবিঘ্নে প্রবেশাধিকার দেয়ার আহ্বান জানিয়েছে।

এসব এলাকা থেকে ৪ লাখ ৮০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিলেও আরো কয়েক লাখ রোহিঙ্গা আক্রান্ত এলাকাগুলোতে থেকে যাওয়ায় খাবার, আশ্রয় এবং স্বাস্থ্য সেবার তীব্র সংকটে ভুগছে তারা।

বিভিন্ন মানবাধিকার সংগঠনের একটি গ্রুপ জানায়, অভ্যন্তরীণভাবে ঠিক কত লোক স্থানচ্যুত হয়েছে তা বলা যাচ্ছে না। তবে তাদের মধ্যে লাখো মানুষ এখনো খাবার, আশ্রয় ও স্বাস্থ্য সেবার চরম সংকটে ভুগছে।

সংগঠনগুলো আরো জানায়, আমরা সরকার এবং মিয়ানমারের কর্তৃপক্ষকে রাখাইন রাজ্যে যেসব লোকদের সাহায্য প্রযোজন তাদের কাছে মানবিক সহায়তাদানকারী সংগঠনগুলোর পৌঁছানোর সুযোগ দেয়ার আহ্বান জানাই।

প্রসঙ্গত, সংঘাতের পর থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের সব সংস্থাগুলোর প্রবেশ নিষিদ্ধ করে দেয় মিয়ানমার সরকার।
সুত্র: রয়টার্স

(এম আর / ২৮ সেপ্টেম্বর, ২০১৭)


Comment As:

Comment (0)