তাজমহলের অবেহলা নিয়ে চিন্তিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: তাজমহলকে পর্যটনস্থলের তালিকা থেকে আগেই বাদ পড়েছিল তাজমহল। এবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তাজমহলকে অবহেলা করার জন্য সমালোচনা করা হল উত্তরপ্রদেশ সরকারের।
দীর্ঘদিন ধরেই দূষণ ইত্যাদির কারণে তাজমহলের ক্ষতি হচ্ছে। সেই দিকে নাকি খেয়াল নেই সরকারের। আর এই চূড়ান্ত অবহেলা শুরু হয়েছ শেষ কয়েকবছর।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের মত, মুসলিম রাজার স্মৃতি সৌধ বলেই এভাবে অবহেলা করা হচ্ছে তাজমহলকে। কারণ, ভারতে এখন ক্ষমতায় রয়েছে বিজেপি সরকার। উত্তরপ্রদেশেও যোগী আদিত্যনাথের নেতৃত্বে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে গেরুযা শিবির। তাঁদের হিন্দুত্ববাদী নীতির কারণেই নাকি মুসলিম ইতিহাসকে অস্বীকার করার প্রবণতা তৈরি হয়েছে প্রশাসনের মধ্যে।
যদিও এই বিতর্ক কিছুটা ঝেড়ে ফেলতে চাইছে বিজেপি সরকার। উত্তরপ্রদেশ সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী গতকালই ঘটা করে সাংবাদিক সম্মেলন ডেকে জানিয়ে দেন, তাজমহলকে এখনও দেশের সেরা সম্পদ হিসাবেই দেখে সরকার। ফলে এর অপমান বা অবহেলা করার প্রশ্ন ওঠে না। ভুল করে তালিকা থেক বাদ পড়েছে তাজমহল। অবশ্যই তালিকা সংশোধন করা হবে।
সূত্র : আজকাল
(দীপ্ত/ ০৪ অক্টোবর ২০১৭)



