শান্তিতে নোবেল জিতল আইসিএএন

বিনিয়োগবার্তা ডেস্ক: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শান্তিতে নোবেল জিতল পরমাণু অস্ত্র বিলুপ্তকরণ জোট ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবোলিশ নিউক্লিয়ার উইপন (আইসিএএন)।

নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান বেরিত রেইস অ্যান্ডারসন গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে চলতি বছরের পুরস্কার ঘোষণা করেন।

পুরস্কার বাবদ একটি সোনার মেডেল ও ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ ৫০ হাজার ডলার) পাবে আইসিএএন। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।

পাঁচ দশকের রক্তক্ষয়ী সংঘাতের অবসানে ফার্ক গেরিলাদের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার চেষ্টার স্বীকৃতি হিসেবে কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসকে গত বছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।

সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের শেষ ইচ্ছা অনুসারে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে অবদানের জন্য প্রতি বছর চিকিৎসা, পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয়।

আগামী ৯ অক্টোবর অর্থনীতিতে এবারের নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

(এমআইআর/ ০৭ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)