চার দিনের সফরে বাংলাদেশে আসছেন আইওএম মহাপরিচালক
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং। ৪ দিনের সফরে আজ রবিবার বাংলাদেশে আসছেন তিনি।
রোহিঙ্গাদের মানবিক সংকট দেখতে আজ ঢাকায় পৌঁছে আগামীকাল সোমবারই কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে যাবেন তিনি।
চার দিনের এই সফরে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে।
(এম আর / ১৫ অক্টোবর, ২০১৭)



