বিশ্বে বিলিয়নেয়ারের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে
প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: গত বছর বিশ্বে বিলিয়নেয়ানের সংখ্যা ২০১৫ সালের চেয়ে ১০ শতাংশ বেড়ে ১৫০০ ছাড়িয়েছে। এশিয়ায় বিলিয়নেয়ারের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণেই এমনটি ঘটেছে।
বৃহস্পতিবার সুইস ব্যাংকিং জায়ান্ট ইউবিএস এবং অডিটর্স পিডাব্লিউসি এ কথা জানায়।
ইউবিএস এবং পিডাব্লিউসি’র বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, গত বছর প্রথমবারের মতো এশিয়ায় বিলিয়নায়ারের সংখ্যা যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে গেছে। এশিয়ায় বিলিয়নেয়ারের সংখ্যা ৬৩৭ এবং যুক্তরাষ্ট্রে ৫৬৩।
চীনের উদ্যোক্তাদের সুবাদে এশিয়ায় এই বিলিয়নেয়ারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
বিলিয়নেয়ার সমীক্ষা প্রতিবেদনে ইউরোপ তৃতীয় অবস্থানে রয়েছে। ইউরোপের বিলিয়নেয়ারের সংখ্যা ৩৪২।
১৫৪২ বিলিয়নেয়ার তাদের মালিকানাধীন অথবা আংশিক নিয়ন্ত্রিত কোম্পানিগুলোতে ২৭ দশমিক ৭ মিলিয়ন লোক কাজ করছে।
(এম আর / ২৮ অক্টোবর, ২০১৭)



