দেশ গার্মেন্টসের ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা:  পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড ৩০জুন,  ২০১৭ সমাপ্ত অর্থবছরের জন্য ২০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

শনিবার ২৮ অক্টোবর অনুষ্ঠিত এ  কোম্পানির  পরিচালনা  পর্ষদের  সভায়  এ  সিদ্ধান্ত  নেয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬.৫৬ টাকা ,  শেয়ার  প্রতি  সম্পদ  মূল্য (এনএভিপিএস) ১৯.০৮ টাকা  এবং  শেয়ার  প্রতি  নেট  অপারেটিং  ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ২.১১ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা(এজিএম) আগামী ২১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় আইডিইবি ভবন, কাকরাইল ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত  রেকর্ড  ডেট  নির্ধারণ  করা  হয়েছে ১৬ নভেম্বর।

(এসএএম/ ২৮ অক্টোবর ২০১৭)


Comment As:

Comment (0)