রাহুল গান্ধীকে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ঘোষণা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ভারতের বিরোধী দল কংগ্রেস গতকাল সোমবার নতুন প্রেসিডেন্ট হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করেছে।
নেহেরু-গান্ধী পরিবারের এই তরুন সদস্য তার মা সোনিয়া গান্ধীর কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন।
নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে কংগ্রেসের সিনিয়র নেতা মুলাপ্পাল্লি রামাচন্দ্রান ঘোষণা করেন, ‘আমি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস’ এর প্রেসিডেন্ট হিসেবে শ্রী রাহুল গান্ধীকে নির্বাচিত ঘোষণা করছি।’
(এমআইআর/এসএএম/১২ ডিসেম্বর ২০১৭)



