জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রূপালী ব্যাংক লিমিটেড।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো.আতাউর রহমান প্রধানের নেতৃত্বে এ পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসনে আলম, মোরশেদ আলম খন্দকার, মহাব্যবস্থাপক মো. কাইসুল হক, এবনুজ জাহান, আলতাফ হোসেন, মো.মাঈন উদ্দিন , অরুন কান্তি পাল, মামুনুর রশীদসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়াও ব্যাংকের বিভিন্ন সংঘঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি।
(এসএএম/ ১৭ ডিসেম্বর ২০১৭)



