কাবুলে সামরিক একাডেমিতে বন্দুকধারীদের হামলা
বিনিয়োগবার্তা ডেস্ক: কাবুলের একটি সামরিক একাডেমিতে সোমবার (২৯ জানুয়ারি) ভোররাতের দিকে বন্দুকধারীরা হামলা শুরু করেছে।
নিরাপত্তা কর্মকর্তা ও বিভিন্ন সূত্র একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
চলমান এই হামলাটি আফগান রাজধানী জঙ্গিদের সর্বশেষ হামলার ঘটনা।
আফগান নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, মার্শাল ফাহিম মিলিটারি একাডেমিতে হামলাকারীদের কয়েকজন নিহত হয়েছে।
সূত্রটি আরো জানান, বন্দুকধারীরা একাডেমির ভিতরে প্রবেশ করতে পারেনি।
এদিকে কাবুল পুলিশের মুখপাত্র বাসির মুজাহিদ বলেন, সেখানে রকেট ও গুলিবর্ষণ করা হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তারা কাবুলের উপকণ্ঠে অবস্থিত এ সামরিক একাডেমিতে ভোর পাঁচটার দিকে একাধিক বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শুনতে পায়। এ একাডেমিতে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়।
খবরে বলা হয়, তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
(এমআইআর/ ২৯ জানুয়ারি ২০১৮)



