এএনসি থেকে জ্যাকব জুমাকে সরানোর সিদ্ধান্ত
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি)। ৪৮ ঘণ্টার মধ্যে তাকে দলীয় প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এএনসি। স্থানীয় একাধিক গণমাধ্যম ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।
একটি হোটেলে ১৩ ঘণ্টা ধরে চলা দলের উর্ধ্বতন সদস্যদের বৈঠকে আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারপ্রধানের পদে থেকে একের পর এক কেলেঙ্কারিতে জড়ানোর অভিযোগে জুমাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জ্যাকব জুমাকে পদ থেকে সরে দাঁড়ানোর প্রস্তাব তিনি প্রত্যাখান করেন।
৭৫ বছর বয়সী জুমাকে যদি সরানো না যায়, তবে সংসদে একটি বিশ্বাসে ভোটে দাঁড়াতে হবে তাকে। যেখানে জুমার হার অবশ্যাম্ভাবী।
২০০৯ সাল থেকে ক্ষমতাসীন জ্যাকব জুমার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে। তবে জুমাকে সরে যাওয়ার আহ্বানের তথ্যের সত্যতা অবশ্য এএনসির পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।
গত ডিসেম্বর থেকে জ্যাকব জুমার ওপর চাপ বাড়ছিল যখন এএনসির নেতা পদে স্থানান্তরিত হন সিরিল রামাফোসা। মঙ্গলবার যেকোনো সময় এএনসির এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাব ইস্যু হতে পারে। তবে এ নিয়ে প্রেসিডেন্ট জ্যাকব জুমার প্রতিক্রিয়া কী হতে পারে তা জানা যায়নি।
তবে জ্যাকব জুমার একটি ঘনিষ্ট সূত্র জানিয়েছে, তিনি এএনসির এ সিদ্ধান্তের জবাব দেবেন তবে পদত্যাগ করবেন না। তার প্রতিক্রিয়া বিতর্কমূলক হতে পারে। তবে তিনি চুপ থেকে পদত্যাগ করবেন না।
এর আগে এএনসির জাতীয় নির্বাহী কমিটির সভা ত্যাগ করে জ্যাকব জুমার বাসভবনে যান সিরিল রামাফোসা। যেখানে তিনি প্রেসিডেন্টকে নিজে থেকে না সরে দাঁড়ালে তাকে পদ থেকে প্রত্যাহার করা হতে পারে বলে জানান।
(এম এস/ ১৩ ফেব্রুয়ারি ২০১৮)



