ইরানে অর্ধশতাধিক যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত: বেঁচে নেই কেউ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: ইরানে ৫০ জনের অধিক যাত্রী নিয়ে বিধ্বস্ত হওয়া অসিম্যান এয়ারলাইন্সের বিমানটিতে কোনো যাত্রী বেঁচে নেই বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির এক খবরে নিশ্চিত করা হয়েছে।

রোববার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে রাজধানী তেহরান থেকে ইয়াসুগ শহরে যাওয়ার পথে বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয় বিমানটি।

ইরানি সংবাদমাধ্যম আইএসএনএ জানিয়েছে, যাত্রীবাহী বিমানটি সেন্ট্রাল ইরানের ইসফাহান প্রদেশের সেমিরন শহরের পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয়েছে।

ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরান নিউজ নেটওয়ার্ক বলছে, দেশটির জরুরি মেডিক্যাল সার্ভিসের প্রধান পীর হোসেইন কুলিবন্দ বলেছেন, ইয়াসুগ শহর থেকে ১৮৫.৫ কিলোমিটার দূরে ইসফাহান প্রদেশের সেমিরনে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে চারণভূমিতে জরুরি অবতরণের চেষ্টা করেছে। বিমান বিধ্বস্তের স্থানে উদ্ধারকারী দলের সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পীর হোসেইন কুলিবন্দ। তিনি বলেন, বিমানটি প্রত্যন্ত অঞ্চলে বিধ্বস্ত হওয়ায় উদ্ধারকাজ বাধাগ্রস্ত হচ্ছে।

অসিম্যান এয়ারলাইন্সের ফ্লাইট এটিআর-৭২ উড্ডয়নের ২০ মিনিট পর রাডারের সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে। স্থানীয় সময় ভোর পাঁচটায় তেহরান থেকে যাত্রা শুরু করে বিমানটি।

(এমএস/ ১৮ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)