বিনোদন খাতে সৌদি আরবের ৬ হাজার ৪শ’ কোটি ডলার বিনিয়োগ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: সৌদি আরব পরবর্তী দশকে বিনোদন খাতে ৬ হাজার ৪শ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সরকারি এক কর্মকর্তা বৃহস্পতিবার এ কথা জানান। দেশটির সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়েছে। খবর এএফপি’র।

বিনোদন কর্তৃপক্ষের প্রধান আহমেদ বিন অকিল আল-খাতিব বলেন, সরকারি ও বেসরকারি উভয় খাত থেকেই এই অর্থ বরাদ্দ দেয়া হবে।

(এমআইআর/ ২২ ফেব্রুয়ারি ২০১৮)


Comment As:

Comment (0)