যুক্তরাষ্ট্রের সামরিক বিমান বিধ্বস্তে নিহত ৯

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে একটি সামরিক কার্গো বিমান বিধ্বস্তের ঘটনায় নয়জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। দেশটির ন্যাশনাল গার্ড কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানিয়েছে, বুধবার প্রশিক্ষণে অংশ নেয়ার সময় বুধবার ডব্লিউ সি-১৩০ মডেলের ওই বিমানটি জর্জিয়ার সাভানা এলাকায় বিধ্বস্ত হয়।

ন্যাশনাল গার্ডের মুখপাত্র পল ডাহলেন গণমাধ্যমকে জানান, প্রশিক্ষণ বিমানটি সাভানা থেকে আরিজোনার দিকে আসছিল। তবে কী কারণে এটি বিধ্বস্ত হয় তা তিনি বলতে পারেননি।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, উড়োজাহাজটির ধ্বংসাবশেষ আগুনে পুড়ছে। কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেছে।

পুয়ের্তো রিকোর ন্যাশনাল গার্ডের মুখপাত্র মাজ পল ডালেন বলেন, ‘ওই উড়োজাহাজে পাঁচজন ক্রু ও চারজন যাত্রী ছিলেন বলে আমরা নিশ্চিত হয়েছি।’

পুয়ের্তো রিকোর গভর্নর রিকার্ডো রসেলো নিহত ব্যক্তিদের পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। তিনি বলেন, বিস্তারিত তথ্য জানার অপেক্ষায় আছেন তিনি। নিহত ব্যক্তিদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন তিনি।

এক টুইটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিস্থিতির খেয়াল রাখছেন তিনি। হতাহত ব্যক্তিদের জন্য প্রার্থনা করার আহ্বান জানান ট্রাম্প।

সূত্র: সিএনএন

(এমআইআর/ ০৩ মে ২০১৮)


Comment As:

Comment (0)