সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রতিবেদক, বিনিয়োগবার্তা, ঢাকা: সৌদি আরবের দাম্মামে সড়ক দুর্ঘটনায় জহিরুল নামে বাংলাদেশি নিহত হয়েছেন।স্থানীয় সময় সোমবার বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহতের দেশের বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে জামালপুর।

নিহতের ছোট ভাই ছায়দুল হক ফরাদ জানান, ২০০৪ সালে সৌদি আরবের দাম্মামে যান সেলিম। সেখানে একটি কোম্পানিতে কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হলে পথে গাড়িচাপায় গুরুতর আহত হন সেলিম।

তিনি জানান, দুর্ঘটনাস্থল থেকে পুলিশ সেলিমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। পরে বিকেল ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

(কেএইচকে / ০৪ জুলাই ২০১৮)


Comment As:

Comment (0)