রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৮
বিনিয়োগবার্তা ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়ার ক্রিশিয়োয়ারস্ক অঞ্চলে একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার সকাল ১০টা ২০মিনিটে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
রাশিয়ার বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম আরটি জানায়, হেলিকপ্টারটি ইউটায়ার এয়ারলাইন্সের ছিল। এতে ১৫ জন যাত্রী ও তিনজন ক্রু সদস্য ছিলেন। তারা সবাই নিহত হয়েছে। হেলিকপ্টারটি সাধারণত তেল উত্তোলনকারী শ্রমিকদের বহন করে থাকে।
ক্রিশিয়োয়ারস্কার জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি একটি তেলের খনিতে যাচ্ছিল। উড্ডয়নের পরেই জ্বালানি তেলে পূর্ণ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ফলে আগুন পুরো হেলিকপ্টারটিতে ছড়িয়ে পড়লে এটি সম্পূর্ণ পুড়ে যায়।
(এমআইআর/ ৪ আগস্ট ২০১৮)



