আরব আমিরাত সরকার ঘোষিত সাধারণ ক্ষমা গ্রহণের আহ্বান
বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: আরব আমিরাত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমা গ্রহণের জন্য অবৈধ অভিবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে আরব আমিরাতের বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ।
শুক্রবার সারজার রেডিসন ব্লু হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা আমিরাতের আইন-শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল হতেও প্রবাসীদের প্রতি আহ্বান জানান।
বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি রাজা মল্লিকের সভাপতিত্বে মতবিনিময় সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক রোমান আফতাব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ।
(এএইচএন/ ১২ আগস্ট ২০১৮)



