যুক্তরাষ্ট্রে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাভানার শপথ

বিনিয়োগবার্তা ডেস্ক: যুক্তরাষ্ট্রে অনেক তর্ক, বিতর্ক আর তদন্তের পর ব্র্রেট কাভানা শনিবার সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে শপথ নিয়েছেন।

ব্র্রেট কাভানা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনিত ছিলেন। ফলে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তার এ নিয়োগকে ট্রাম্পের জন্যে বড়ো ধরণের বিজয় হিসেবে দেখা হচ্ছে।খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রধান বিচারপতি জন রবার্টস সাংবিধানিক এই শপথ পরিচালনা করেন। এদিকে অবসরপ্রাপ্ত বিচারপতি অ্যান্থনি কেনেডি উচ্চ আদালতে আলাদা করে বিচারবিভাগীয় শপথ বাক্য পাঠ করান। ব্র্রেট কাভানা অ্যান্থনি কেনেডির স্থলাভিষিক্ত হচ্ছেন।

এদিকে কাভানার শপথ গ্রহণের সময় আদালতের বাইরে ব্যাপক বিক্ষোভ হচ্ছিল। এক পর্যায়ে তারা আদালতের দিকে ছুটে আসে।
উল্লেখ্য, ব্র্রেট কাভানার বিরুদ্ধে একের পর এক যৌন হয়রানির অভিযোগ ওঠে। কিন্তু তিনি সব অভিযোগ অস্বীকার করেন।

(এমআইআর/ ৭ অক্টোবর ২০১৮)


Comment As:

Comment (0)