বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাশ

বিনিয়োগবার্তা ডেস্ক, ঢাকা: বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন রিভা গাঙ্গুলি দাশ।

তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের মহাপরিচালক পদে দায়িত্ব পালন করছিলেন। ঢাকায় বিদায়ী হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার স্থলাভিষিক্ত হচ্ছেন রিভা গাঙ্গুলি দাশ।

২০ ডিসেম্বর ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে রিভাকে এ পদে নিয়োগের সিদ্ধান্ত জানানো।

এতে বলা হয়, ১৯৮৬ সালের ফরেন সার্ভিস ক্যাডারের কর্মকর্তা রিভার এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে।

এদিকে, বর্তমানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনরত সিনিয়র কূটনীতিক হর্ষ বর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে।

(এসএএম/ ২৩ ডিসেম্বর ২০১৮)


Comment As:

Comment (0)